1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত

রংপুর প্রতিনিধিঃ

আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১।’বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

উল্লেখ্য যে আসন্ন ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে বিভিন্ন অজ্ঞান পার্টির সদস্যরা সারা দেশে পশুরহাটে গরু ব্যবসায়ীদের চেতনানাশক ঘুমের ঔষধ এবং চেতনানাশক ঔষধ দিয়ে হালুয়া তৈরি করে খাইয়ে অজ্ঞান করে গরু ব্যবসায়ীদের নিকট থেকে বিপুল পরিমান টাকা লুঠপাটসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে সর্বশান্ত করে । এই অজ্ঞান পার্টি আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৩০/০৫/২০২৫ ইং তারিখ রাত ০১৩০ হতে সকাল আনুমানিক ১০০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১৩ এর একাধিক বিশেষ অভিযানে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন হোটেল এম রহমান, হোটেল জামাল এবং হোটেল সানমুন থেকে আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ
১। মোঃ ইমরান খান (৩৫), পিতা-মৃত দলিল উদ্দিন খান, সাং-পাড়া গ্রাম, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর, ২। আব্দুল সাদেক সেখ (২৫), পিতা-আব্দুল জলিল শেখ, সাং-পূর্ব বাগদুলী, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী ৩। আঃ লতিফ (৫৬), পিতা-মৃত মোসলেম উদ্দিন, সাং-আথাইল শিমুল, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল, ৪। মোঃ খসরু আহমেদ (৪৬), পিতা-মৃত হাফেজ লোকমান হোসেন, সাং-বারপুর, থানা-এনায়েতপুর, জেলা-সিরাজগঞ্জ, ৫। মোঃ জয়নাল আবেদীন (৪৫), পিতা-মৃত নান্নু, সাং-উত্তর ঘাগোয়া, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা, ৬। মোঃ মহিবুল (৪৫), পিতা-মৃত মোসলেম আলী, সাং-চরবিশ্বনাথ, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ, ৭। মোঃ আঃ সালাম (৪০), পিতা-মৃত বাহাদুর শেখ, সাং-সমেতপুর, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ, ৮। মোঃ চাঁন শরীফ ব্যাপারী (৬২), পিতা-মৃত উজির আলী, সাং-পুররা, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, ৯। মোঃ রিপন (৫৫), পিতা-নুরুল ইসলাম, সাং-কামারখোলা, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ১০। মোঃ আজাহার উদ্দিন (৬২), পিতা-মৃত কলিম উদ্দিন, সাং-ঘাসির পাড়া, থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুর এবং ১১। রেজাউল ইসলাম (৫৫), পিতা-মৃত আহমদ আলী, সাং-হরিপুর নদীরকূল ফুলতলা, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া। এদের প্রত্যেকের নামে আন্তঃ জেলা অজ্ঞান পার্টি হিসেবে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।
আসামীদের নিকট হতে উদ্ধারকৃত আলামত সমূহ হচ্ছে।বিভিন্ন কোম্পানীর ৪৫ পাতা (৪৫০ পিস) চেতনানাশক ঔষধ, ছোট বড় বিভিন্ন সাইজের প্রায় ১০ কৌটা চেতনানাশক হালুয়া এবং ০১ টি পলিথিন ব্যাগে ১৭ পিস হালুয়া।

গ্রেফাতরকৃত আসামীদের মধ্যে মোঃ ইমরান খান (৩৫), পিতা-মৃত দলিল উদ্দিন খান, সাং-পাড়া গ্রাম, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর এই অজ্ঞান পার্টির মূলহোতা। তার দিক নির্দেশনায় বাকি অন্যান্য আসামীরা বিভিন্ন গরুর হাটে কার্যক্রম চালিয়ে আসছে। আসামীদের দেওয়া জবানবন্দি অনুযায়ী অদ্য ৩০/০৫/২০২৫ ইং শুক্রবার দিনাজপুর জেলার আমবাড়ী গরুর হাটে তাদের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর