
জিএম স্বপন মাহমুদঃ কেরানীগঞ্জ প্রতিনিধ
কেরানীগঞ্জ মডেল থানা শাক্তা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
উক্ত তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক ডাকসুর ভিপি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জননেতা আলহাজ্ব আমান উল্লাহ আমান। আরো উপস্থিত ছিলেন এডভোকেট সাইফুল ইসলাম বাদল সদস্য ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। মোঃ ফরমান আলী যুব বিষয়ক সম্পাদক মডেল থানা বিএনপি। হাজি মুক্তার হোসেন সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমি ক দল মডেল থানা মোঃজাহিদ হোসেন সদস্য মডেল থানা বিএনপি।হাজী মোঃ আঃ মান্নান সভাপতি শাক্তা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি। সাংগঠনিক সম্পাদক শ্রী রিপন মন্ডল শাক্তা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি। মোঃ লিটন আহমেদ যুগ্ম আহবায়ক মডেল থানা সেচ্ছাসেবক দল।মোঃ সেলিম কাজী সদস্য মডেল থানা সেচছা সেবক দল।সিনিয়র সাংবাদিক মোঃ সাইদ আহমেদ দপ্তর সম্পাদক শাক্তা ইউনিয়ন বিএনপি। মোঃ সজীব খান সভাপতি শাক্তা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সেচছা সেবক দল। আরো উপস্থিত ছিলো ঢাকা দুই আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রাধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেন দীর্ঘ ১৬ বছর পড়ে খোলা মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করতে পেড়ে মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করেন।বিগত দিনে হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা হামলা করে বিএনপিকে নিশ্চিহ্ন করার যে নীল নকশা করেছিলেন। তার সমুচিত জবাব অচিরেই পেয়ে গেছেন। আমান উল্লাহ আমান বলেন জিয়া পরিবার গনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আজীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন।তা আপনারা সবই জানেন। জনাব আমান উল্লাহ আমান বলেন বিএনপি সরকার জনগণের সরকার এ সরকার যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি মাগফেরাতের জন্য দোয়া প্রার্থনা করেন। এবং ঢাকা ২ আসনের মনোনয়ন প্রত্যাশী আপনাদের প্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির জন্য একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। জনাব আমান উল্লাহ আমান শন্তস্টি প্রকাশ করে বলেন এ-তো সুন্দর করে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করার জন্য আমি আন্তরিক ভাবে আনন্দিত এবং মুগ্ধ। আলহাজ্ব আমান উল্লাহ আমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।