1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে ধস, ঝুঁকিতে যান চলাচল

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মোঃ হাবিবুর রহমান দীপুঃচুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি 

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামগঙ্গা এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে।রবিবার (৭ সেপ্টেম্বর) মাটি সরে গিয়ে ওই অংশে ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়।

 

স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়কের নিচে গভীর গর্ত তৈরি হয়। দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে মাটি সরে গিয়ে রবিবার ওই অংশে ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়। ভাঙা অংশের পাশে খুঁটির ওপর বস্তা দিয়ে অস্থায়ীভাবে বাঁধাই করা হলেও তাতে ঝুঁকি কমেনি।

২০১৯ সালে একই স্থানে প্রায় ৫০ ফুট সড়ক ধসে যাওয়ার পর গাইডওয়াল নির্মাণ করা হয়েছিল। কিন্তু আবারও ধস নামায় স্থানীয়রা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। 

 

অটোরিকশাচালক রনি আহমেদ বলেন, এই রাস্তা দিয়ে চলাফেরা করা খুবই বিপজ্জনক। যেকোনো সময় যাত্রী বা পণ্যবাহী গাড়ি ছড়ায় পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

 

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শহীদুল ইসলাম জানান, বৃষ্টির সময় রামগংগা এলাকায় প্রবল ঢল নামে, যা রোধ করা কঠিন।

 

তিনি বলেন, বর্তমান ভাঙনের জায়গায় ঢালাইসহ নতুন গাইডওয়াল নির্মাণ করে টেকসইভাবে মেরামতের কাজ করা হবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর