
লায়ন মোঃ হাবিবুর রহমান ভূইয়া
মনে হচ্ছে পুরো দুনিয়াটাই আজ এক অদৃশ্য অন্ধকারে ঢেকে গেছে। চোখ খুলে তাকালেই দেখি—অন্যায়, অনিয়ম আর অপরাধ যেন চারদিক থেকে গ্রাস করছে আমাদের। সমাজে ন্যায়বিচারের বদলে চলছে ক্ষমতার খেলা, দুর্বল মানুষ প্রতিদিন পিষ্ট হচ্ছে শক্তিশালীদের পায়ের নিচে।
রাজনীতি থেকে শুরু করে শিক্ষা, বিচার থেকে শুরু করে সাধারণ জীবন—সব জায়গাতেই অনিয়ম যেন নিত্যদিনের অংশ হয়ে গেছে। মিথ্যা আর ভণ্ডামির বাজারে সত্য ক্রমশ হারিয়ে যাচ্ছে। অপরাধীরা বিচারহীনতায় আরও বেপরোয়া হয়ে উঠছে, আর নিরপরাধরা ভুগছে অসহায়ত্বে। যেন মানবতা আজ মৃত্যুশয্যায় শুয়ে কাঁদছে।
তবুও সত্য হলো—অন্ধকার কখনো স্থায়ী হয় না। রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। এই অন্যায়, অনিয়ম আর অপরাধের শেকড় যদি আমরাই উপড়ে না ফেলি, তবে আগামী প্রজন্মের জন্য রেখে যাব আরও ভয়ংকর এক পৃথিবী। তাই পরিবর্তনের শুরু করতে হবে নিজের ভেতর থেকে। সততা, ন্যায় আর মানবতার প্রদীপ জ্বালাতে পারলে আমরাই পারব এই অন্ধকার পৃথিবীকে নতুন করে আলোকিত করতে।
হয়তো ছোট্ট একটুকরো সৎ পদক্ষেপই একদিন হাজারো হৃদয়ে আলো ছড়িয়ে দেবে। মহান আল্লাহ মানুষের ভাগ্যর উপরে হাত নেয় কিন্তু সময়ে সাথে সাথে পরিবর্তন করা সম্ভব। নিজেকে ঐ ভাবে প্রতিষ্ঠিত করো যেভাবে নিজেকে সচ্ছল অসৎভাবে রাখতে পারবে। হয়তো সময় এখন খারাপ যাচ্ছে না পৃথিবীর অদ্ভুত নিয়ম বেড়াজালে আমরা আটকে গেছি। সময়ের সাথে সাথে মানুষের মধ্যে সভ্যতা অভদ্রতা দিনে দিনে কোথায় যেন হারিয়ে যাচ্ছে আজও কেন মনে পড়ে তোমায় বলতে পারিনা আজও তোমায় সে কথা স্মৃতির মধ্য আড়ালে রয়েছে অনেক কিছু হয়তোবা সামাজিক অনিয়ম দুর্নীতি আকৃষ্ট করে রেখেছো তোমায় প্রতিনিয়ত নতুন নতুন অদ্ভুত পরিস্থিতিতে মোকাবেলায় করতে আমি ব্যর্থ। হেরে যাওয়ার কথা আমি নই পরিস্থিতিতে আমার কাছে থামিয়ে দিয়েছে কিন্তু সময় একদিন ঘুরবে ইনশাল্লাহ মহান আল্লাহতালা কপালে লিখে রাখে ভালো কিছু আসবে খুব শীঘ্রই ইনশাল্লাহ।
অন্যায়ের অন্ধকারে হারিয়ে যাওয়া পৃথিবীতে একখানা যন্ত্রণা পাখি আমি প্রতিনিয়ত নয় কবিতার লেখার পাতায় ছন্দেহ হচ্ছে বন্ধু নতুন নতুন রূপে আসা অন্ধকার আকৃষ্ট আমি তো পাগল হয়ে যাই শতবার তোমার ঐ রুপ দেখে মনে হয় আসমানি পৃথিবী আমার মাঝে আছে তোমার ঐ হাসির মুগ্ধ হয়।