1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ার কান্দাইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ গাঁজার ব্যবসায়ী এবং ক্রেতা আটক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

ইমরান খাঁন : আশুলিয়া প্রতিনিধি 

ঢাকার সাভারের আশুলিয়ায় গাঁজা সহ ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী।

 অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৫ সাভারের বাইপাইল এলাকায় যৌথবাহিনী কর্তৃক পরিচালিত নিয়মিত রাত্রিকালীন টহলের সময় সন্দেহজনকভাবে চলাচলরত ৩ জন মোটরসাইকেল আরোহীকে চিহ্নিত করা হয়। সেনা টহল দল সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে সেখান থেকে দুই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকাসক্ত অবস্থায় ছিল এবং তাদের নিকট থেকে অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

 

অভিযুক্তদের দেয়া তথ্যের ভিত্তিতে সেনা টহল দল স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপর একজন ব্যক্তিকে শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে বকুল (৪২) এবং আজিজুর (৪০), কান্দাইল, গাজীরচট, আশুলিয়া-কে হাতে-নাতে আটক করা হয়। তাদের বাড়িতে তল্লাশির সময় উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা ও একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামাল:১। একটি পালসার মোটরসাইকেল।

২। ১২২ পোট গাঁজা (বিক্রির জন্য প্যাকেট করা) এবং গাজা তৈরির সরঞ্জাম। ৩। কিছু দেশীয় অস্ত্র।

আটককৃত ব্যক্তি:১। রাব্বি (১৬), কান্দাইল, গাজীরচট

২। সাইদুর (১৭), কান্দাইল,গাজীরচট

৩। বকুল (৪২), কান্দাইল, গাজীরচট,৪। আজিজুর (৪০), কান্দাইল, গাজীরচট

পরবর্তীতে আটক ব্যক্তিবর্গ এবং উদ্ধারকৃত মোটরসাইকেল, মাদকদ্রব্য ও অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

যৌথবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর