1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

ইমরান খাঁন : আশুলিয়া প্রতিনিধি 

অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ার ঘোষবাগ ও নিশ্চিন্তপুর এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়েছে।গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় আশুলিয়ার ঘোষবাগ এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহজনক ভাবে চলাচলরত মোঃ জয় নামের এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত মোঃ শাহাজুদ্দি ও তার মা রোমিজা খাতুনের নাম প্রকাশ করে। উল্লেখ্য রোমিজা খাতুন এলাকার একজন অন্যতম ইয়াবা ব্যবসায়ী এবং মহিলা হবার কারনে সে আইন শৃঙ্খলা বাহিনীকে দীর্ঘদিন ধরে সহজেই ধোকা দিয়ে আসছিল।সকল তথ্য প্রাপ্তি স্বাপেক্ষে জামগড়া আর্মি ক্যাম্প থেকে আরেকটি টহল দল পুলিশ ও বিজিবির সমন্বয়ে শাহাজুদ্দি ও রোমিজা খাতুনের ঘোষবাগস্থ বাড়িতে অভিযান চালায়। এসময় শাহাজুদ্দি ও তার মাকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে ঐ দিনই প্রায় ২০০ পিস ইয়াবা বিক্রি করার কথা স্বীকার করে। স্থানীয় জনগণও দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ করে আসছিল।পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিশ্চিন্তপুর এলাকার মাদক ব্যবসায়ী সাব্বিরের নাম উঠে আসে। যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাব্বিরকে তার বাসার কাছ থেকে আটক করে। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার সহযোগী আলফাজকেও নিশ্চিন্তপুর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উদ্ধারকৃত মালামাল:মোট ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ৩০০ গ্রাম গাঁজা নগদ টাকা ১৪,১২০/-(ইয়াবা ব্যবসার লেনদেন)১০টি মোবাইল ফোন (মাদক ব্যবসায় ব্যবহৃত)আটককৃত ব্যক্তিরা:১ মোঃ জয় (৩০), ঘোষবাগ, আশুলিয়া ২। মোঃ শাহাজুদ্দি (৪০), ঘোষবাগ, আশুলিয়া ৩।রোমিজা খাতুন (৬০), ঘোষবাগ, আশুলিয়া ৪। সাব্বির (১৮),নিশ্চিন্তপুর, আশুলিয়া ৫। আলফাজ (২০), নিশ্চিন্তপুর, আশুলিয়া।

আটককৃত মাদক ব্যবসায়ী এবং জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য সামগ্রী আশুলিয়া থানা পুলিশের নিকট প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে। যৌথবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর