1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৪০

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

দেশে ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন। এ ছাড়া, বরিশাল বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে ১৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনায় ৫২ জন, রাজশাহীতে ২৮ জন, ময়মনসিংহে ২২ জন, সিলেটে ৯ জন এবং রংপুর বিভাগে ৩ জন নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃত ১২ জনের মধ্যে নারী ও পুরুষ সমান সংখ্যক—ছয়জন করে। তাদের মধ্যে বরিশাল বিভাগের ৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।

চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে ৩৯ হাজার ৬৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বৃষ্টির পানি জমে থাকা ও আবর্জনার মধ্যে এডিস মশার বংশবৃদ্ধি হয়, তাই সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর