1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

সাভার হাইওয়ে থানায় আটক অটোরিকশা মামলা ছাড়াই টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই হাসেমের বিরুদ্ধে

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

সাভার প্রতিনিধিঃ

ঢাকার সাভার হাইওয়ে থানার এসআই হাসেমের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, নিয়মিত অভিযানে আটক করা অটোরিকশাগুলো মামলা না করেই টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এ কাজে এসআই হাসেমের সহযোগী হিসেবে কাজ করছে রতন নামে একজন ব্যক্তি।

আজ সোমবার (২২/০৯/২৫) সাভার হাইওয়ে পুলিশের একটি অভিযানে বেশ কয়েকটি অবৈধ অটোরিকশা আটক করা হয়। কিন্তু আটককৃত গাড়িগুলোর বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নিয়ে অভিযোগ রয়েছে, এসআই হাসেমের নির্দেশে রতনের মাধ্যমে টাকা নিয়ে গাড়ি ছাড়িয়ে দেওয়া হয়।

মো. মসসিন নামের এক অটোরিকশা চালক বলেন, “এসআই হাসেম আমাকে বলেন মামলা দিলে ২ হাজার ৬০০ টাকা জরিমানা দিতে হবে, আর মামলা না নিলে রতনের কাছে ১ হাজার টাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারি। পরে আমি রতনের কাছে নগদ ৫০০ টাকা ও বিকাশ নম্বরে ৫০০ টাকা পাঠিয়ে গাড়ি ছাড়িয়ে আনি।”

এ বিষয়ে এসআই হাসেম বা সাভার হাইওয়ে থানার কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় পরিবহন শ্রমিকরা জানান, এর আগেও একই ধরনের অভিযোগ বহুবার উঠেছে।

আইনজীবীরা বলছেন, আটককৃত যানবাহন মামলা ছাড়া টাকা নিয়ে ছেড়ে দেওয়া স্পষ্ট দুর্নীতি এবং দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ঘটনাটি স্থানীয় পরিবহন চালক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর