1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কুমিল্লার নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:,এইচএম শাহীন
“কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ চাই” এই দাবিতে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২শে সেপ্টেম্বর, ২০২৫ সোমবার সকাল থেকে বৃহত্তর কুমিল্লার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানান।

নাগরিক পরিষদ কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা এবং কুমিল্লা সমিতি ঢাকা-র যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।কুমিল্লার জনগণ এই ন্যায্য দাবি জানিয়ে আসছে, কিন্তু তা আজও উপেক্ষিত মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদ কুমিল্লার আহ্বায়ক ড. শাহ মোঃ সেলিম, কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক লায়ন মোস্তফা কামাল এবং বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, নজরুল নিকেতনের সদস্য সচিব মুরাদনগরের কৃতিসন্তান জনাব মোঃ মিজানুর রহমান সরকার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কুমিল্লা নামেই বিভাগের ঘোষণা না এলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এর আগের দিন, ২১শে সেপ্টেম্বর, কুমিল্লা শহরেও একই দাবিতে মানববন্ধন করে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ নামের একটি সংগঠন।আন্দোলনকারীরা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিসহ সকল ক্ষেত্রেই কুমিল্লার ঐতিহ্য অনস্বীকার্য। তাই কোনো অজু হাতেই কুমিল্লার নাম পরিবর্তন করে অন্য কোনো নামে বিভাগ স্থাপন মেনে নেওয়া হবে না বলে তারা স্পষ্টভাবে জানিয়ে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর