
জিসাসের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
শফিক সাগরের প্রতিবেদনে
জাতীয়বাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস । আজ ৩৩ বছরে পা রাখলেন ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে । বাংলাদেশের সকল জেলায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ।
কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ সহ । সকল কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয় । মরহুম আবুল হাসান রানা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকরণে । ১৯৯২ সাল ২৭ তারিখে। জাতীয়বাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিসাস গঠন করেন ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সংগীতকে ভালোবাসতেন । আর এই সংগীতকে টিকিয়ে রাখার জন্যই গঠন করা হয় জিয়া সাংস্কৃতিক সংগঠন । মরহুম আবুল হাসেম রানা সাহেবের স্বপ্ন ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে । সেই স্বপ্ন বাস্তবায়নে মরহুম আবুল হাসান রানার মৃত্যুর পর ।
জিসাসের হাল ধরেন উনার সহধর্মিনী নাহিদ গুলার ইভা । বর্তমান জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন নাহিদ গুলনার ইভা । ও সাধারণ সম্পাদকের দায়িত্বে করছেন খ ম জাহাঙ্গীর আলম ।
সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশের খল অভিনেত্রী রিনা খান । সহ কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ।
বাংলাদেশের নামিদামি গুণী শিল্পী ও কলা কৌশলীদের অনেকেই । নাহিদ গুলনার ইভার নেতৃত্বে সারাদেশে উদযাপন করা হয় জিসাসের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী । দলে দলে যোগদেন জিয়া উদ্যান ডেইলি ব্রিজের সামনে ।
সেখান থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনা ইভা,সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম । সিনিয়ার সহ-সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র খল অভিনেত্রী রিনা খান ।
এরপর সকলে মিছিলের সাথে রওনা দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের শুভেচ্ছা ও শ্রদ্ধ জানানোর জন্য ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও মাজার জিয়ারত করা হয়। সেই সাথে ধন্যবাদ জানান জিয়া সাংস্কৃতিক সংগঠন রিসাসের সকল সদস্যবৃন্দদের । জিসাস জিয়ার সৈনিকদের অন্তরে আছে ।
জিসাস বাংলার মানুষের হৃদয়ে থাকবে সারা জীবন। সেই সাথে ঘোষণা করা হয় আগামীকাল ২৮ শে সেপ্টেম্বর ।
জিয়া সম্মাননা প্রদান করা হবে, স্থান বাংলাদেশ জাদুঘর । সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা।