1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান,৯ লক্ষ টাকা উদ্ধার, আটক ৯

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

ইমরান খাঁন :
ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী বাজার এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ লক্ষাধিক নগদ টাকা, জুয়ার তাস এবং অন্যান্য আলামত সহ ৯ জন পেশাদার জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়া থানার এসআই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বগাবাড়ী বাজারের শফিকুল ইসলামের মালিকানাধীন ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর বসে আসছিলো।অভিযানে অংশ নেওয়া পুলিশ জানায়, রাত আনুমানিক ২টার দিকে অভিযানে গেলে আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে ৯ জনকে আটক করা হয়। আসামিদের মধ্যে কয়েকজন পালানোর সময় পড়ে গিয়ে আহত হয়, পরে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়।পুলিশ জানায়, জুয়ার আসর থেকে মোট ৯,০৬,৭৩০/- টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অর্থের মধ্যে ১০০০ টাকার নোট ৫২৬টি, ৫০০ টাকার নোট ৭৪৮টি, অন্যান্য মূল্যমানের নোটও উদ্ধার করা হয়েছে।এছাড়াও মোট ২৫ বান্ডেল তাস উদ্ধার করা হয়, প্রতিটি বান্ডেলে ৫২টি করে তাস ছিল।আটক কৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় গোপনে জুয়া পরিচালনা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় দুইজন স্বাক্ষী, পুলিশের একাধিক সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর