
এইচ এম শাহিন আলম
সরকারি চাকুরী শেষে ফেয়ারওয়েল আছে, আছে এককালীন আর্থিক সুবিধা ও পেনশন সহ নানা ধরনের সুযোগ-সুবিধা। কিন্তু যারা আল্লাহর ঘর মসজিদে খেদমতের কাজ করেন, দীর্ঘদিন কাজ করার পরও তাদের ভাগ্যে জুটে না কোনো বিদায়ী সংবর্ধনা। তবে এবার স্থানীয় এলাকা বাসী মুসুল্লিদের ব্যতিক্রমী উদ্যোগে একই মসজিদে ৩৭ বছর খেদমত শেষে বিদায় বেলায় দেবিদ্বার উপজেলা বড় শালঘর ইউনিয়নে একজন সম্মানিত মুয়াজ্জিনকে দিলেন রাজকীয় বিদায়ী সংবর্ধনা।
শুক্রবার (৩অক্টোবর) জুমার নামাজ পুর্বে কুমিল্লা দেবীরদার উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়নের বড় শালঘর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
জানা যায়, বড় শালঘর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ক্বারী মোহাম্মদ আমির হোসেন হুজুর। তিনি ১৯৮৮-২০২৫ সাল পর্যন্ত একই মসজিদে একটানা ৩৭ বছর তিন যুগেরও অধিক সময় মুয়াজ্জিন হিসেবে খেদমত করে গেছেন। বয়সের ভারে কর্মক্ষমতা কমে যাওয়ায় ডাক্তারের পরামর্শ ক্রমে দীর্ঘ কর্মজীবন শেষে তিনি অবসর নেন। তার এই দীর্ঘ খেদমত জীবনকে স্মরণীয় করে রাখতে মসজিদ কমিটির পরিচালনা পরিষদ ও স্থানীয় এলাকা বাসী ও মুসুল্লিদের পক্ষ থেকে সম্মানিত মুয়াজ্জিন ক্বারী মোহাম্মদ আমির হোসেন হুজুরকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে এলাকার হাজারো মুসল্লি ও এলাকা বাসীর উপস্থিতিতে তাদের পক্ষ থেকে নগদ ৯ লাখ পঞ্চাশ হাজার ৩৭ টাকা সহ পরিবারের সদস্যদের জন্য উপহার সামগ্রী প্রদান করেন। এই সময় স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন, জুম্মার নামাজ শেষে হাজারো মুসুল্লি পিকাপ ভ্যান বাইক সিএনজি ও অটোরিকশা এবং ফুলসজ্জিত একটি ঘোরার গাড়িতে করে মুয়াজ্জিন ক্বারী মোহাম্মদ আমির হোসেন হুজুরকে লাল গালিচা শুভেচ্ছায় পুরো গ্রাম ঘুরিয়ে ব্রাহ্মণ পাড়া শিদলাই গ্রামে উনার নিজ বাড়ীতে পৌঁছে দেন। এইদিকে দীর্ঘদিন মসজিদে খেদমত জীবন শেষে সর্বজন শ্রদ্ধেয় মুয়াজ্জিন ক্বারী মোহাম্মদ আমির হোসেন হুজুরকে এমন শুভেচ্ছায় সম্মানিত করার উদ্যোগকে স্বাগত জানান এলাকার অনেক গণ্যমান্য ও উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ গণ।
একজন মুয়াজ্জিন হিসেবে এমন বিরল সম্মান পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুয়াজ্জিন ক্বারী মোহাম্মদ আমির হোসেন হুজুর।
অনুষ্ঠিত সংবর্ধনায় দুলাল জমদ্দারের সভাপতিত্বে রাশেদুল হক রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাহফুজুর রহমান ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা মোবারক হুসাইন,এতে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সেক্রেটারি আজিজুল হক বাচ্চু মাষ্টার, বিশিষ্ট সমাজসেবক মাসুম মুন্সী ,এমরান ও মুয়াজ্জিন হুজুরের পরিবারের পক্ষ থেকে ক্বারী আবুবকর প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানে চাকুরী জীবন শেষে এককালীন আর্থিক সুবিধা ও পেনশন সহ নানা সুযোগ-সুবিধা আছে। কিন্তু আল্লাহর ঘর মসজিদের খতিব, মুয়াজ্জিনদের জন্য এ সুবিধা না থাকলেও বড় শালঘর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ক্বারী মোহাম্মদ আমির হোসেন হুজুরের সম্মানজনক রাজকীয় বিদায় সংবর্ধনার এই উদ্যোগ আগামীতে অন্যান্য মসজিদের খতিব, মুয়াজ্জিনদের সম্মানে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন।