1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় ও পাঠাগার শুভ উদ্বোধন অনুষ্ঠান।

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

 

**নিজস্ব প্রতিবেদক : এইচ এম শাহীন,

**কুমিল্লা:** জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার ডালপা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় ও পাঠাগার শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১ অক্টোবর, বুধবার, বিকালে ৩নং আন্দিকুট ইউনিয়নের ৯নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের শুভ সূচনা করা হয়।হাফেজ আশরাফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে ইসলামী সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মোঃ আব্দুল্লাহ আল নোমান ও ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক দেওয়ান নুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন কার্যালয় ও পাঠাগারের শুভ উদ্বোধন করেন কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক সুযোগ্য ভাইস চেয়ারম্যান জনাব ইউসুফ হাকিম সোহেল। ৯নং ওয়ার্ড সভাপতি আবদুল ওয়াহেদ শিকদারের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মোঃ শাহীনুর রহমান ও মোঃ নোমান সরকারের যৌথ সঞ্চালনায আলোচনা সভায়

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা আল্লাহ তায়ালার প্রদত্ত সংবিধান পবিত্র কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী। এদেশের শান্তি ও ন্যায়বিচার কেবল আল্লাহর আইনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে। তাই আমাদের শ্লোগান ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন মাধ্যমে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম করতে চায়।

তিনি আরও বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে শুধু সংসদ নয়, জেলা, উপজেলা ও ইউনিয়নসহ সব প্রশাসনিক স্তরে আল্লাহর আইনের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। মানুষের বানানো সংবিধানে ৫৪ বছর রাষ্ট্র পরিচালিত হলেও প্রকৃত শান্তি আসেনি। আমরা বিশ্বাস করি, আল্লাহর প্রদত্ত সংবিধান কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করলে দেশ শান্তি ও উন্নয়নের পথে অগ্রসর হবে।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা ইল ইয়াছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানা সেক্রেটারি মাওলানা জনাব মোঃ মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ৩নং আন্দিকুট ইউনিয়ন সভাপতি নুরুল হক, সেক্রেটারি মাওলানা মোবারক হুসাইন, পুলিশ উপদেষ্টা মোঃ শাহাদাত, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার কামরুল হাসান, পূর্বদৈর পূর্ব ইউনিয়নের দায়িত্বশীল মাওলানা ইয়াকুব আলী এবং সাবেক ছাত্রনেতা দৌলতপুরের কৃতি সন্তান,মোঃ মিজানুর রহমান সরকার,

এই সময় বক্তারা তাদের বক্তব্যে কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা এবং ইসলামী শাসন কায়েমের গুরুত্ব তুলে ধরেন। তারা সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে একত্রিত হয়ে সৎ লোকের শাসন ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান করেন।

অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা, বাঙ্গরা বাজার থানা ও ৩নং আন্দিকুট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবশেষে, মাওলানা মোঃ অলিউল্লাহর দোয়া পরিচালনার মাধ্যমে এবং তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সভাপতি আবদুল ওয়াহেদ শিকদার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর