1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

চুনারুঘাটে বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ)৷ প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা মীরবাড়ি এলাকার একটি বাসা থেকে মোঃ তোরাব আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে চুনারুঘাট থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তোরাব আলী মিরাশী বড়বাড়ী এলাকার মৃত চেরাগ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাতুন্ডা মীরবাড়িতে আব্দুর শহিদের একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং চুনারুঘাট বাজারের মদিনা কাচ্চি ডাইন হোটেলে প্রায় ৬-৭ মাস ধরে কাজ করতেন। শনিবার দুপুরে হোটেলের এক কর্মচারী তোরাব আলীকে কাজে আসার জন্য বাসায় গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে ম্যানেজারকে খবর দেন। পরে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বিছানায় তোরাব আলীর মরদেহ দেখতে পান।

মরদেহ উদ্ধারের বিষয়টি চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন৷

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর