1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কালিয়াকৈরে ইউটিউব-ফেসবুকে মিথ্যা সংবাদ প্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার জিয়াউর রহমানঃ
গাজীপুরের কালিয়াকৈরে ইউটিউব ও ফেসবুকে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে ল্যাংড়া শফিকসহ প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল রবিবার দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় কালিয়াকৈর মডেল প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মোসলেম উদ্দিন মৃধা।
এ সময় তিনি বলেন, গত ২০২৫ সালে আমরা কালিয়াকৈর উপজেলার হিজলহাটি মৌজায় ১৩শতাংশ জমি খলিল গংদের কাছ থেকে ক্রয়ের মাধ্যমে ভোগ-দখল করে আসছি। আমাদের নামে ওই জমির নামজারী ও খাজনা পরিশোধ করা আছে। কিন্তু ইমান আলী গং ওই জমির দাবী করে জবর দখলের চেষ্টা চালালে আদালতে ১৪৫ ধারায় মামলা করি। পরে উপজেলা ভুমি অফিস তদন্ত করে আমাদের পক্ষে প্রতিবেদন দেয়। কিন্তু গত ৭/৮ দিন ল্যাংড়া শফিক প্রতিপক্ষের পক্ষ নিয়ে এ বিষয়ে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসী আখ্যা দিয়ে ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালিয়াকৈর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ভুক্তভোগী মোসলেম উদ্দিন, তার ফুফাত ভাই আব্দুল সাত্তার, চাচাত ভাই শামীম মৃধা ও উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর