1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

যৌথবাহিনীর অভিযানে ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ – গ্রেফতার -৫

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পঠিত
  •  

    ঢাকা জেলা প্রতিনিধি :
    ঢাকা জেলার ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন সহ পাঁচ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। উদ্ধার করা হয়েছে ভারতীয় ভিসা সহ লাগানো পাসপোর্ট, নগদ টাকা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।গ্রেফতারকৃত আসামীরা হলেন, ধামরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোহাদ্দেস হোসেন (৫৬), আওয়ামী লীগ কর্মী ছানোয়ার হোসেন (৪৫),সাবেক ইউপি চেয়াম্যান মো. মশিউর রহমান (৪২), আহাদ হোসেন (৩২) এবং আমিনুল ইসলাম (৩৮)। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভার সেনানিবাস নিকটবর্তী নবীনগর এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়,সাতটি এন্ড্রয়েড মোবাইল ফোন,একটি বাটন মোবাইল ফোন,একটি ভারতীয় পাসপোর্ট, একটি খালি সিরিঞ্জ,দুই পিচ ইয়াবা ট্যাবলেট ,নগদ ১৩ হাজার ৭৩৫ টাকা।সেনা সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন সহ তার লোকজন নিয়ে নবীনগর এলাকায় অবস্থান করেছে। এসময় সেনাবাহিনীর টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মোহাদ্দেস সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই ৫ই আগস্টের ছাত্র-জনতা হত্যা মামলার আসামী।
    গ্রেফতারকৃত আসামি এবং আসামিদের কাছে থাকা মাদকদ্রব্য সহ যাবতীয় সরঞ্জাম ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর