1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ায় অস্ত্র সহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পঠিত

ঢাকা জেলা প্রতিনিধি:
ঢাকার সাভারের আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় আজ বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৪.০০ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল এই অভিযান পরিচালনা করেন। অভিযানে অস্ত্রধারী গ্যাংয়ের ৩ জন সদস্যকে আটক করা হয়।
উক্ত সন্ত্রাসীদের বাসা তল্লাশীকালে একটি অত্যাধুনিক শটগান, দেশীয় তৈরি করা ধারালো অস্ত্র এবং চাঁদাবাজির টাকা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—১. মোঃ বিশাল (২০), পিতা: শহিদুল, ঠিকানা: ঘোষবাগ, আশুলিয়া।২. নাজমুল (২০), পিতা: রইস উদ্দিন, ঠিকানা: ঘোষবাগ, আশুলিয়া ।৩. শিপন (২১), পিতা: আহসান হাবিব, ঠিকানা: ঘোষবাগ, আশুলিয়া।উদ্ধারকৃত সামগ্রী:একটি শটগান, চাপাতি ১৩ টি, ছুরি ৪টি,তার কাটার কাটিং ১টি, চাঁদাবাজির মোট, ৩৬,৭৬০ টাকা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন, ৬টি,
আটককৃত ব্যক্তিবর্গ ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যৌথ বাহিনী ঘটনাস্থলের আশপাশের এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর