1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ব্রাহ্মণপাড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

এইচ এম শাহীন, নিজস্ব প্রতিনিধি

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), ১০ অক্টোবর:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (প্রায় ৩৫ বছর বয়স) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের দেলুখা এলাকার একটি মাছের পুকুরে লাশটি ভেসে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই মেহেদী হাসান জুয়েল ও এসআই সৈকতসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

ওসি মোঃ সাজেদুল ইসলাম জানান, “লাশে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত যুবকের পকেটে একটি বাজারের ব্যাগ ছাড়া আর কিছু পাওয়া যায়নি। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে কুমিল্লা সিআইডি শাখা তদন্ত শুরু করেছে। শনিবার (১১ অক্টোবর) সকালে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।”

এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর