
ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্টাতা ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। চলতি বছরের শুরুতে শারীরিক নানা সমস্যার মুখোমুখি হন তিনি।
ইলিয়াস কাঞ্চনের এই অসুস্থতার খবরে ভক্তদের পাশাপাশি রীতিমতো উদ্বিগ্ন দেশের চলচ্চিত্র মহল।
তার সুস্থতা কামনা করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের আশুলিয়া থানার সাবেক সভাপতি মো হাবিবুর রহমান।
বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার হয়েছিল, বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।