1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, যৌথ অভিযানে ১৪ আটক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মোঃ হাবিবুর রহমান দীপু, চুনারুঘাট, হবিগঞ্জ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জনকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। রোববার (১২ অক্টোবর) ভোরে ইউএনও শফিকুল ইসলামের নেতৃত্বে, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালিত হয় উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ ছিল। অভিযান চলাকালে বালু উত্তোলনের সময় হাতেনাতে ১৪ জনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।
গ্রেফতারকৃতরা হলেন —উলুকান্দি গ্রামের তৈয়ব আলীর পুত্র নুর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের শাহজাহান মিয়ার পুত্র জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের মতলিব মিয়ার পুত্র শাহজাহান মিয়া (৩২), কাঠালবাড়ি, শানখলা গ্রামের শহিদ মিয়ার পুত্র শাহীন মিয়া (২১), পূর্ব পঞ্চাশ গ্রামের আবদুল জলিলের পুত্র ওয়াহিদ মিয়া (২৩), মহিমাউড়া, শানখলা গ্রামের আব্দুল হাইয়ের পুত্র আব্দুল করিম জুনেদ (১৯), কাঠালবাড়ি গ্রামের মো. আইদর আলীর পুত্র মো. ইউসুফ (২৩), হলহলিয়া বাবুল মিয়ার পুত্র মো. এনামুল হক (১৯), ডেউয়াতলী, শানখলার আব্দুল মন্নানের পুত্র মো. জামাল মিয়া (২১), ফান্দ্রাইল, শানখলার মতিন মিয়ার পুত্র রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের মো. মহিদুল আলীর পুত্র মো. নয়ন মিয়া (২২), ডেউন্দি গ্রামের আনজব আলীর পুত্র মো. আতর আলী (৪২), ডেউন্দি মো. আনজব আলীর পুত্র মো. নুরুল ইসলাম (৪৩), কাঠালবাড়ি, বদরগাজির ওয়াহিদ মিয়ার পুত্র মো. সারাজ মিয়া (৩০)।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলন বন্ধে এইভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর