
বিশেষ প্রতিনিধি : সম্প্রতি কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগের অধীনে নেয়ার পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন লায়ন মো: হাবিবুর রহমান ভূইয়া। আজ এক বিবৃতিতে তিনি কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগের অধীনে রাখার জোর দাবী জানিয়েছেন এবং উক্ত জেলার প্রত্যেক সচেতন ব্যাক্তি ও প্রতিষ্টানের সহ সকল শ্রেনী পেশার মানুষকে এই দাবীকে গণদাবীতে পরিনত করার আহবান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন —

কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলা নিয়ে কিশোরগঞ্জ জেলা আর এই জেলার আশি পার্সেন্ট মানুষ ঢাকায় কর্মসংস্থান লেখাপড়া বাসস্থান যাতায়াত সহ অবস্থান।একটা দাবি আমরা ঢাকা বিভাগে থাকতে চাই ময়মনসিংহ বিভাগ আমাদের কাজে আসবে না। আমাদের ঢাকা বিভাগে আমাদের জন্য দরকার যারা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে যায় তারা কি একবার ভেবে দেখেছে কি মানুষের জন্য ঢাকা বিভাগ কিশোরগঞ্জের জন্য কতটুকু দরকার আমি বলব যারা এই সিদ্ধান্ত নিয়েছে অতি দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য নয়তো কিশোরগঞ্জবাসী এক বিন্দুমাত্র এই সিদ্ধান্তকে মেনে নিবে না আমরা ঢাকায় আছি কিশোরগঞ্জবাসী আমরা ঢাকায় থাকবো এই বিষয়ে আমরা এক চুল পরিমাণ পর্যন্ত চার দিবো না আন্দোলন হয় আন্দোলন করব কিন্তু আমরা ময়মনসিংহ বিভাগ মেনে নিব না ।