1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

গাজীপুর সিটির ৫৭ নং ওয়ার্ডবাসীর ভরসার প্রতীক হতে চান বিজয় সরকার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নং ওয়ার্ডে সেবক হয়ে কাজ করার মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করে ভরসার প্রতিক হতে চান যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়।

সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎকারে তার এই মনোভাবনা প্রকাশ করেন তিনি।

মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় বলেন, শৈশবকাল থেকে অত্র এলাকায় দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে ছিলাম। সেই সময় থেকে আজ অবধি সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিগতদিনেও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিভিন্ন দেশবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মী হয়ে রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। গতবছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের লক্ষ্যে টঙ্গীর রাজপথে সর্বপ্রথমই আমি আন্দোলনে নেমেছিলাম। ভবিষ্যতেও সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে যেকোনো আন্দোলন-সংগ্রামে প্রস্তুত রয়েছি এবং অত্র ওয়ার্ডের সাধারণ মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাওয়ার মধ্য দিয়ে এলাকাবাসীর ভরসার প্রতীক হয়ে থাকতে চাই।

এদিকে মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় সম্পর্কে অত্র এলাকার তরুণ ও যুবসমাজের একাধিক ব্যক্তির সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় শৈশবকাল থেকেই এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তার সামাজিকতা, মানবিক আচরণ এবং সাহসী ভূমিকার কারণে ধীরে ধীরে এলাকাবাসীর কাছে প্রিয় মুখ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

তারা বলেন, বিজয় সরকার একজন জুলাই যোদ্ধা। বিগতদিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের সময়েও তিনি এলাকাবাসীর পাশে থেকে সকল বিপদ-আপদ সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছেন। গতবছর ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে জুলাই আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

তারা আরও বলেন, অত্র এলাকায় সর্বসাধারণের কল্যাণে ও তাদের সুখ-দুঃখের নিবেদিত সাথী হয়ে কাজ করায় তিনি ভালোবাসার সহিত এলাকাবাসীর কাছে আস্থাভাজন হয়ে উঠেছেন।

স্থানীয় দলীয় নেতা-কর্মীরা বলেন, বিজয় সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন পরিচ্ছন্ন ও পরিশ্রমী সেবক। তিনি সুশিক্ষিত ও নম্র ভদ্র ব্যবহারসহ সর্বস্তরের মানুষের পাশে থেকে জনসেবা করতে চান। তিনি আমাদের ওয়ার্ডের একজন প্রকৃত সেবক হিসেবে গণ্য হয়েছেন। তাদের ভাষ্য মতে, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়। আর যদি তিনি ওয়ার্ডবাসীর আশা-ভরসা পূরণের মধ্য দিয়ে নির্বাচিত হন, তাহলে অত্র ওয়ার্ডের জনদুর্ভোগের যাবতীয় সমস্যা সমাধান করাসহ এলাকার উন্নয়নে অগ্রগতি ও মানবকল্যাণে সেবাদান আরও জোরদার করার মধ্যদিয়ে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর