1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ব্রাহ্মণপাড়ায় এসআই জুয়েলকে নিয়ে চলছে অপপ্রচার: ফেসবুকে  মিথ্যাচার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনায় প্রশংসনীয় ভূমিকা রাখা সাহসী পুলিশ কর্মকর্তা এসআই মেহেদী হাসান জুয়েলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও মিথ্যাচার।

থানা সূত্রে জানা গেছে, এসআই জুয়েল দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছেন। তার নেতৃত্বে একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হওয়ায় স্থানীয় জনগণের কাছে তিনি “মাদক ব্যবসায়ীদের আতঙ্ক” হিসেবে পরিচিতি পেয়েছেন।

তবে সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল এবং মাদক ব্যবসায়ী চক্রের সহযোগীরা ফেসবুকের একটি লাইসেন্সবিহীন পেইজের মাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও মনগড়া তথ্য ছড়িয়ে দিচ্ছে। এসব অপপ্রচার তার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে এসআই মেহেদী হাসান জুয়েল জানান,

আইনের প্রতি শ্রদ্ধা রেখে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছি। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালালে তা আইনি পথে মোকাবিলা করা হবে।”

স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এসআই জুয়েলের সৎ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। তারা বলেন, একজন সাহসী ও নিষ্ঠাবান কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার দুঃখজনক এবং তা প্রশাসনের মনোবল ভাঙার একটি ষড়যন্ত্র।

তারা আরও জানান,

> “যারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়, তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।”

উল্লেখ্য, এসআই মেহেদী হাসান জুয়েল দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্রাহ্মণপাড়ায় মাদকের বিস্তার রোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার বিরুদ্ধে চালানো অপপ্রচার শুধু ব্যক্তিকেই নয়, গোটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বিব্রত করার অপচেষ্টা হিসেবে দেখছে এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর