1. admin@dailyajkerdurnity.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

কিশোরগঞ্জে ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

কয়েকজন স্থানীয় ব্যক্তির বাধার কারণে বিদেশ যেতে না পেরে ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন কিশোরগঞ্জের এক যুবক। গত শুক্রবার ওই ঘটনার একটি ভিডিও রেকর্ড করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন তিনি।

ওই যুবকের নাম সারোয়ার হোসেন রাব্বি (২৭)। তিনি হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা। ভিডিওতে তিনি বলেন, তিন-চার মাস ধরে এক লাখ টাকা না থাকায় তিনি সৌদি আরবে যেতে পারছেন না। বিভিন্ন সমিতির কাছে ঋণের জন্য আবেদন করেছেন। তাঁর অভিযোগ, ‘সবকিছু ঠিক থাকার পরও ঋণ না দেওয়ার জন্য সমিতির লোকদের কাছে আমার নামে উল্টাপাল্টা কথা বলা হয়। আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছে কেউ এক টাকা পাবে না, কারও টাকা মেরে খাইনি। কোনো দিন জেনে–বুঝে কারও ক্ষতি করিনি। তাহলে কেন আমার সঙ্গে এমন বৈষম্য করে আমার এলাকার লোক?’

ওই যুবকের দাবি, এলাকার কিছু মানুষ আগে থেকেই তাঁকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাঁর কাজে বাধা দেন। এই ক্ষোভ থেকেই তিনি মাইক ভাড়া করে গালাগাল করেছেন।

সারোয়ার ভিডিওর ক্যাপশনে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘প্রথমে ক্ষমা চাইছি, আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। আমি কেন এমন করেছি, সেটা শুনুন।’ তিনি জানান, তাঁর একটি ছোট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য সুযোগ চান তিনি। ভিডিওতে একটি ভিসার কাগজ দেখিয়ে তিনি বলেন, ভিসা ও মেডিকেলের মেয়াদ আগামী ৩০ অক্টোবর শেষ হয়ে যাবে। এর আগে তাঁর দুবার ভিসার মেয়াদ শেষ হয়েছে। অটোরিকশা চালিয়ে ও বিকাশের অংশীদার ব্যবসা করে অর্থ জোগাড়ের

চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি এখন নিরুপায়। ভিডিওতে তিনি তাঁর কষ্টের কথা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলামসহ কয়েকজন বলেন, ভিডিওটি দেখে তাঁরা অপমানিত বোধ করেছেন। তবে অনেকে সারোয়ারের মানসিক কষ্ট ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণে সহানুভূতি প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর