1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

পাবনায় গোয়েন্দা  অভিযানে  হিরোইন ও  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

 

মোঃ ছাবেদুল সরকার পাবনা প্রতিনিধি

পাবনার পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ২৩ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখে দুপুর ১টা ২০ মিনিটে, ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল লতিফ ও সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর গ্রামস্থ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান এর আইন আজিম ট্রেডার্স স্টেশনারি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে ১০ (দশ) গ্রাম হিরোইন ও ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নামঃ

১। মোঃ মনিরুল ইসলাম মনির (৪২)
পিতা – মোঃ আঃ মালেক ওরফে রতন
মাতা – মোমেনা
ঠিকানা – দক্ষিণ রামচন্দ্রপুর (সুইপার কলোনির পিছনে), থানা – পাবনা সদর, জেলা – পাবনা।

 

ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর