
স্টাফ রিপোর্টার জিয়াউর রহমানঃ
গাজীপুরের কালিয়াকৈরে শনিবার দুপুরে উপজেলার বলিয়াদী আশিক নগর পার্কে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজীপুরে ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাবেক সহ-সভাপতি গাজীপুর জেলা বিএনপির হরযত আলী মিলনসহ বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা।