1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

অভ্যন্তরীণ দ্বন্দ্বে অচলাবস্থা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের কার্যক্রম

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৪২ বার পঠিত

জয়নাল আবেদীন যশোরী

সম্প্রতি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে (এসআরডিআই) প্রশাসনিক জটিলতা ও অভ্যন্তরীণ প্রভাববলয়ের কারণে প্রতিষ্ঠানটির সকল ধরনের নিয়োগ, নিয়মিতকরণ ও পদোন্নতি কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে।
সূত্র জানায়, প্রতিষ্ঠানটির মহাপরিচালকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কিবরিয়া, এ.কে.এম. জগলুল পাশা, আইরিন সুলতানা ও ড. নুরুল হুদা আল মামুন—এর মাধ্যমে সাম্প্রতিক সময়ে আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের যাবতীয় নিয়োগ, নিয়মিতকরণ ও পদোন্নতি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, এই পদক্ষেপটি প্রতিষ্ঠানটির প্রশাসনিক কাজকে স্থবির করে দিয়েছে। অথচ, এনক্যাডারমেন্ট বিষয়ক মামলায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এনক্যাডারমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পাশাপাশি সকল প্রকার নিয়োগ, নিয়মিতকরণ ও পদোন্নতি যথানিয়মে চলমান থাকবে।
কর্মকর্তাদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত উদ্যোগ, যার মাধ্যমে কিছু প্রভাবশালী কর্মকর্তা নিজস্ব স্বার্থ রক্ষায় প্রশাসনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছেন। এর ফলে সাধারণ পদোন্নতির যোগ্য কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, দ্রুত প্রশাসনিক অচলাবস্থা নিরসনে পদক্ষেপ না নিলে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর