1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

দেবিদ্বারে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

এইচ এম শাহিন আলম দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল হাসান (৩৫) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অজ্ঞাতনামা সিএনজি চালক।

 

বুধবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার থানার দক্ষিণ নারায়ণপুর (ছগুড়া) গ্রামের মসজিদ সংলগ্ন পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রবিউল হাসান মাছ আনতে কংশনগর যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক (নং: ঢাকা মেট্রো-ট-১৫-৫৫৫৯) সিএনজিকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই রবিউল মারা যান। এতে সিএনজি চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও মালিক ট্রাক ফেলে পালিয়ে যায়।

নিহতের মামা মো. দেলোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ভাগিনা মারা গেছে। পরে বিষয়টি মিরপুর হাইওয়ে থানাকে জানালে, ওসি পারভেজ আলীর নির্দেশে এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে।”

তিনি আরও জানান, “দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিএনজি চালককে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

 

পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া ইসলামী শরিয়ত অনুযায়ী রবিউলের মরদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ। নিহত রবিউল হাসান উপজেলার পীর মহেশপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে।

 

এ ঘটনায় নিহতের মামা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ট্রাকচালক ও মালিকের বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

মিরপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর