1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৬৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক
এইচ. এম. শাহীন,  কুমিল্লা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের সাত দিন পর পুকুর থেকে গলায় পাথর বাঁধা অবস্থায় ছয় বছর বয়সী শিশু আদিবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার সিমানারপাড় গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম আদিবা জাহান মীম (৬)। সে ওই গ্রামের আবু হানিফের মেয়ে। আবু হানিফ পেশায় চাকরিজীবী। গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল থেকে আদিবা নিখোঁজ ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আদিবা বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দা হানিফ মিয়া পুকুরপাড়ে বাঁশ কাটতে গিয়ে পানিতে ভেসে থাকা শিশুটির মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত আদিবার বাবা আবু হানিফ সাংবাদিকদের বলেন,

> “আমি ঢাকায় চাকরি করি। ঘটনার দিন অসুস্থ থাকায় মেয়েকে নিয়ে বাইরে যেতে পারিনি। সন্ধ্যায় জানতে পারি, আদিবা খেলতে গিয়ে আর ঘরে ফেরেনি। আমরা অনেক খুঁজেছি, এমনকি ওই পুকুরেও খুঁজেছি—কিছুই পাইনি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমার মেয়ের হত্যাকারীকে যেন দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।”

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন,

> “বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর