1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

মুরাদনগরে জামায়াতে ইসলামী ও শিবিরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক | এইচ. এম. শাহীন

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার অন্তর্গত পূর্বদৈর পশ্চিম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বাদ আসর পূর্বদৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং পূর্বদৈর পশ্চিম ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান। সভা পরিচালনা করেন দৌলতপুরের কৃতি সন্তান ও ব্যবসায়ী নেতা মোহাম্মদ মিজানুর রহমান সরকার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক ভাইস-চেয়ারম্যান ও জননেতা ইউসুফ সোহেল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঙ্গরা বাজার থানা শাখার সেক্রেটারি মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ সোহেল বলেন, “কোরআনের আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন নিশ্চিত হলে দেশে চাঁদাবাজি, দুঃশাসন, দুর্নীতি, চুরি-ডাকাতি ও খুন-খারাপি চিরতরে বন্ধ হবে। এতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”

আলোচনা শেষে তাবারক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর