1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

মুরাদনগরের ১০৮ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খান আর নেই

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
এইচ. এম. শাহীন

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার কবিতীর্থ দৌলতপুর গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

 

গত ৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৮ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

মঙ্গলবার বাদ জোহর দৌলতপুর পশ্চিমপাড়া দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বাঙ্গরা বাজার থানা প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমানের নির্দেশে এসআই নাহিদ হাসানের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

 

 

জানাজায় বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার শত শত মুসুল্লি গণ অংশগ্রহণ করেন।

 

 

পারিবারিক সূত্রে জানা যায়, ইউসুফ আলী খান দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর