1. admin@dailyajkerdurnity.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

কিশোরগঞ্জে বিএনপির ৬২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার পঠিত

কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে দলবদল করেছেন বিএনপির ৬২ নেতাকর্মী। এ ছাড়াও গণঅধিকার ও ছাত্র অধিকার পরিষদ থেকেও দুই জন তাদের দল ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

এ সময় নবাগত সদস্যদের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারী যুবদল নেতা আল হারুন বলেন, আমি দীর্ঘ সময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু যে বিএনপিতে আমি কাজ করেছি, সেটি আর বর্তমান বিএনপি অনেক বদলে গেছে। যেহেতু রাজনীতি করি, বিভিন্ন দল পর্যালোচনা করে দেখেছি- বাংলাদেশে একমাত্র ইনসাফভিত্তিক রাজনীতি করে জামায়াতে ইসলামী। তাই আমি জামায়াতে যোগ দিয়েছি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের শিক্ষার্থীরা ভোট দিয়ে নেতৃত্বে এনেছে, এটাও আমাদের অনুপ্রাণিত করেছে।

বিএনপি থেকে যোগ দেওয়া নতুন সদস্যদের বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, বিএনপি ও গণঅধিকার পরিষদের যেসব নেতাকর্মী আজ জামায়াতে যোগ দিয়েছেন, তাদেরকে আমি স্বাগত জানাই। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো। দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী জানান, আমি বিষয়টি জানি। আসলে যারা আমাদের দলের নীতি-আর্দশ ও লক্ষ্যতে একমত হয় এবং সেই মোতাবেক কাজ করার বিশ্বাস রাখেন, তারাই যোগ দিতে পারেন। তার মানে এই না, যে কেও যোগ দিতে চাইলেই আমরা তাদের মেনে নেবো। আমরা প্রথমেই তাদের যাচাই-বাছাই করবো, তারা কোন দল ত্যাগ করে আমাদের দলে আসতে চাচ্ছেন, তাদের যাবতীয় সব যদি সঠিক থাকে, তাহলেই আমরা তাদেরকে দলে অন্তর্ভুক্ত করবো।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, এখন পর্যন্ত তেমন কোনও তথ্য আমার কাছে নেই। আমি খোঁজ খবর নিচ্ছি। পরে বিস্তারিত বলতে পারবো।

জানা গেছে, বিএনপি ত্যাগ করে জামায়াতে যোগ দিয়েছেন করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন যুবদল নেতা আল হারুন, ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের মোট ৬২ জন নেতাকর্মী। এ ছাড়া গণঅধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার ও করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলাম জামায়াতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক মুছলেহ উদ্দিন সুমন, উপজেলা আমির আবুল কাশেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ, সেক্রেটারি নাজিম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, জয়কা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন আমির শেখ ফরিদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুসাব্বিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর