1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসন থেকেই নির্বাচন করবেন হাসনাত আবদুল্লাহ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৩০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: এইচ. এম. শাহীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং জুলাই আন্দোলনের নায়ক হিসেবে পরিচিত হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন যে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসন থেকেই প্রার্থী হবেন।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে দেবিদ্বার আসনের মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়ন গ্রহণের পর তিনি বলেন,

“দেবিদ্বারের মাটি, পানি, বাতাস আর এখানকার সহজ-সরল মানুষ আমাকে হৃদয় দিয়ে টানে। দেবিদ্বারের প্রতিটি মানুষ আমার আত্মার আত্মীয়। এখানেই আমার শৈশব, কৈশোর ও শিক্ষাজীবনের স্মৃতি।”

 

তিনি আরও বলেন,
“দেবিদ্বার একটি অবহেলিত উপজেলা। শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নে বহুদিন ধরে পিছিয়ে রয়েছে। সব সরকারের আমলেই এ জনপদ বৈষম্যের শিকার হয়েছে। আমি দেবিদ্বারের উন্নয়নে আমূল পরিবর্তন আনতে চাই।”

 

মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান,
“এনসিপির নীতিনির্ধারণী বোর্ড যদি আমাকে চূড়ান্ত মনোনয়ন দেয়, তাহলে দেবিদ্বারের মানুষের সেবা ও উন্নয়নের জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”

 

ঢাকাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচন করার প্রস্তাব ছিল উল্লেখ করে তিনি বলেন,

“আমাকে রাজধানীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমার হৃদয় দেবিদ্বারের মানুষের জন্যই স্পন্দিত হয়। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ করে দেবিদ্বারকে একটি আধুনিক জনপদে গড়ে তুলতে চাই।”

শেষে তিনি দেবিদ্বারের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর