1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

গাইবান্ধার উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কীটনাশক আটক ও ফেরত দেওয়ার অভিযোগ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত


‎ স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাবিলপুর ইউনিয়নের সাদেক খাঁর বাজার এলাকায় রাস্তায় পাওয়া আইএমপি (পণ্য লাইসেন্স নম্বর) বিহীন কীটনাশক উত্তোলন ও পরদিন আবার নিয়মবহির্ভূতভাবে ফেরত দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম সাজুর বিরুদ্ধে।

 

‎ঘটনা সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে উপসহকারী কৃষি কর্মকর্তা সাজু রাস্তা থেকে আইএমপি নম্বরবিহীন কীটনাশক সংগ্রহ করে উপজেলা কৃষি অফিসে জমা রাখেন। কীটনাশক উত্তোলনের সময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু তালেব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

 

‎জব্দ করার পরের দিন সকাল ১১টায় কোনো তদন্ত নথিপত্র বা আইনানুগ প্রক্রিয়া ছাড়াই কৃষি অফিস থেকেই ওই কীটনাশক ফেরত দিয়ে দেওয়া হয়। এতে নিয়ম বহির্ভূতভাবে কীটনাশক উত্তোলন ও ফেরতের বিষয়ে প্রশ্ন উঠেছে।

 

‎এ ছাড়া স্থানীয়দের অভিযোগ সাজেদুল ইসলাম সাজুর নিজস্ব একটি কীটনাশকের দোকান রয়েছে গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ী বাজার এলাকায়। সেখানে বিভিন্ন কোম্পানির আইএমপি বিহীন বা একই আইএমপি ব্যবহারকৃত বালাইনাশক ও মাইক্রোনিউট্রিয়েন্ট বিক্রি করে এমন তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে ফলে তার বিরুদ্ধে স্বার্থসংশ্লিষ্টতার প্রশ্নও উঠেছে।


‎ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে স্থানীয় কৃষক ভুক্তভোগীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জোর দাবি জানিয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর