1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আমি দলমত নির্বিশেষে সকলের ভোট প্রত্যাশী.–এডভোকেট ফজলুর রহমান

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

সংবাদদাতা নাসির উদ্দিন হারুন।

বিএনপি’র চেয়ারপারসন এর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান একথা বলেন। মিঠামন উপজেলার ১ নং গোপদিঘী ইউনিয়নে বিএনপি’র উদ্যোগে আয়োজিত গোপদিঘী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে গতকাল কর্মীসভায় ইউনিয়ন সভাপতি মো:নজু মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা,কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন,কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহার মিয়া, উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর,ইটনা বিএনপি’র সভাপতি এস এম কামাল হোসেন,জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন ফরহাদ,জেলা বিএনপির দপ্তর সম্পাদক কামরুল হাসান শামু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামাল পাশা,উপজেলা যুবদলের আহবায়ক ইমরান হোসেন নওশাদ, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাহমুদুল হাসান হানিফ।

 

 

এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন মিয়া, জেলা মৎস্যজীবী দলের অন্যতম সদস্য তোফাজ্জল হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফায়েত হায়দার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মানিক ও উপজেলা সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন রুবেল।

 

সভার প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী হেদায়েতুল্লাহ। দলীয় সংগীত পরিবেশন করেন ফখর উদ্দিন রাজী,সাগর আহমেদ, মোঃ রফিক, আবুল হাশেম,ফাইজুল কবির, লুৎফর রহমান ইমন, ও সাইফুল খান।

 

এডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ ৪ (ইটনা, মিঠামন, অষ্টগ্রাম) নির্বাচনী এলাকা থেকে কয়েকবার নির্বাচন করেও তিনি হেরে যান।ষড়যন্ত্র মূলকভাবে তাকে পরাজিত করানো হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায়। বিগত ১৭ বছর জনগণ ভোট দিতে পারে নাই, গণতন্ত্রকে হরণ করা হয়েছিল।

 

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন আগামী নির্বাচনে
আমি দল মত নির্বিশেষে সকলের ভোট প্রত্যাশা করছি।
বক্তাগণ বলেন ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধে অ্যাডভোকেট ফজলুর রহমানের ভূমিকা অনস্বীকার্য।

তিনি নিঃসন্দেহে একজন দেশ প্রেমিক। এলাকার মানুষের প্রতি তার রয়েছে গভীর মমত্ববোধ ও ভালোবাসা। তিনি ভাটি এলাকার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চান। এবং সুমহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে চান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর