1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়ালসড়কের রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা বাণিজ্য!

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

 

হেলাল শেখঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলমান থাকায় ফুটপাত ও পাশের নির্ধারিত জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও মেইন সড়ক অবাধে দখল করে রেখেছে বাস, ট্রাক, পিকআপ ভ্যান, অটোরিকশা এবং বিভিন্ন প্রকার পরিবহন। পাশাপাশি সরকারি সড়কের ওপর অবৈধভাবে দোকান বসিয়ে চলছে রমরমা ব্যবসা-বাণিজ্য, একাধিকবার এ বিষয়ে সংবাদ প্রকাশ করলেও রহস্যজনক ভাবে নিরব ভূমিকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫ ইং) বিকেলে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এলাকার প্রভাবশালীরা উড়াল সড়কের নিচের অংশ দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি, অনেকেই জানান, সংশ্লিষ্টরা মোটা অংকের টাকা দিয়ে এস লোকজনদের সাথে শান্তিচুক্তি করায় দখলবাজদের কিছুই বলেন না।

 

এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, সড়ক দখল ও অবৈধ স্থাপনা গড়ে তোলার সঙ্গে প্রভাবশালী একটি চক্র জড়িত। তাদের কারণে প্রতিদিনই তীব্র যানজট ও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও যাত্রীরা।

 

সচেতন নাগরিকরা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর