
দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলীর সভাপতি হলেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই সামাজিক আন্দোলনের আহবায়ক আলী নিয়ামত ## – জাতীয় দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলীর সভাপতি হলেন আলী নিয়ামত। তিনি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই সামাজিক আন্দোলনের আহবায়ক এবং দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি এবং ১৯৮৬ সাল থেকে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের সম্পাদক ও প্রকাশক হিসেবে সম্পৃক্ত আছেন। উল্লেখ্য আলী নিয়ামত বিশ্বের প্রথম দুর্নীতি তামাক মাদক সন্ত্রাস বিরোধী ছাত্র সংগঠন : সাস্ক SASC এর প্রতিষ্ঠাতা সভাপতি ( ১৯৮৬) এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতীয় ধূমপান বিরোধী সামাজিক সংস্থা : আধূনিক এর প্রতিষ্ঠাতা প্রধান সংগঠক এবং ব্রান্ড এম্বেসেডার। আলী নিয়ামত দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সংগঠক ও স্টাফ রাইটার দৈনিক খোলা কাগজের নির্বাহী সম্পাদক ইস্টার্ন নিউজ এজেন্সি – ENA র সহসম্পাদক এবং সাপ্তাহিক পরিবর্তনের সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ টেলিভিশনে তিনি শতাধিক বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা পরিকল্পণা গ্রন্থনা ও গবেষণা করেছেন। তিনি ক্যাট আধূনিক সাস্ক হু সাপোর্ট ফোরাম এর সভাপতি এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত আছেন। এবং রূপসী বাংলা টিভির প্রধান উপদেষ্টা হিসেবে জড়িত।