1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ায় কিশোর গ্যাং-মাদক সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা, রয়েছে দেশীয় অস্ত্র তৈরির কারখানা!

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

 

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীরা নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে। এসব এলাকায় কথিত কামারের আড়ালে গড়ে উঠেছে দেশীয় অস্ত্র তৈরির কারখানাও। সেখানকার তৈরি অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীরা ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে।

 

স্থানীয়দের অভিযোগ, আশুলিয়ার পাড়াগাঁও, পুরাতন আশুলিয়া ইউনিয়ন, ইয়ারপুর ইউনিয়ন, ধামসোনা ইউনিয়নের ভাদাইল পাবনারটেক রূপায়ন আবাসন মাঠের ভেতরসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে, আশুলিয়ায় শত শত পোশাক কারখানায় কয়েক লাখ শ্রমিক প্রতি মাসে ৫-১০ তারিখে বেতন ভাতা পাওয়ার পর রাস্তায় থামিয়ে গতিরোধ করে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে এসব সন্ত্রাসীরা। এইসবের কারণে অতিষ্ঠ এলাকাবাসী।

 

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গত পাঁচ মাসে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার শতাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র।

 

তিনি বলেন, “অভিযান চলমান রয়েছে। অপরাধী যেই হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর