
মিঠামইন থেকে নাসির উদ্দিন হারুন
জাতীয় প্রতিবন্ধী দিবস ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে আজ ৩ ডিসেম্বর গোপদিঘী ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট জনাব নাসির উদ্দিন হারুন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব,খলিলুর রহমান খোকন, বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী জনাব সেলিম ভূঁইয়া, পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা জনাব, নুর ইসলাম এবং পশু চিকিৎসক জনাব, মোঃ আল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা জনাব, সালাউদ্দিন। সর্বমোট একশত প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশু উপস্থিত ছিলেন।বন্ধুদেরকে আমরা অবহেলা করে বলেন,
প্রতিবন্ধীরা আমাদের সমাজের একটি অংশ।তাদের অবহেলা করা যাবে না। সর্বদা তাদের সহযোগিতা করা একান্তই প্রয়োজনীয়। সরকার তাদেরকে সহায়তার হাত বাড়িয়েছেন। আসুন আমরা সকলেই প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়াই।