1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ায় একটি বিদেশী পিস্তলসহ ৪ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

 

হেলাল শেখঃ গত ০৩/১২/২০২৫ইং দিবাগত রাত ভোর সাড়ে ৪ টার দিকে আশুলিয়া থানাধীন পলাশ বাড়ি এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ শক্তি প্রদর্শণকালে একটি গোলাগুলির ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলার এসপি মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর দক্ষ নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ০৪/১২/২৫খ্রি. তারিখ ভোর ০৪: ৩০ ঘটিকায় আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আব্দুল মান্নান পাটোয়ারী (২৪), পিতা-মোঃ ইউনুস পাটোয়ারী, সাং-সেঙ্গুয়া, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, এ/পি সাং-কুড়গাঁও, (আলাউদ্দিন সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ মনোয়ার হোসেন টিটু (২৮), পিতা-শহিদুল ইসলাম, সাং-সাটিনওদা, থানা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-বাইপাইল এস এ পরিবহনের পিছনে, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ আল আমিন স্বপন (৩০), পিতা-মোঃ আঃ মতিন, সাং-পলাশবাড়ী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ জুলহাস মিয়া (৩০), পিতা-মোঃ আব্দুল আজিজ, সাং-পলাশবাড়ী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের ধৃত করেন। ধৃত আসামী ১। মোঃ আব্দুল মান্নান পাটোয়ারী (২৪), এর দেখানো মোতাবেক (৩০) একটি সিলভার রংয়ের বিদেশী পিস্তল ৭.৬৫ দুই পার্শ্বে স্ক্রপদ্বারা আটকানো কালো রংয়ের প্লাষ্টিকের বাটযুক্ত, লম্বা আনুমানিক ০৮ ইঞ্চি, যাহার ব্যারেলের গায়ে একপাশে ইংরেজীতে 7.65 ROUND MADE IN U.S.A, এবং অপর পাশে AUTO MATIC লেখা আছে (ii) একটি পিস্তলের সিলভার রংয়ের খালী ম্যাগাজিন, লম্বা অনুমান ৪ ইঞ্চি, (iii) একটি বিদেশী পিস্তলের গুলির খোসা, যাহার পিছনে KF 7.65 লেখাসহ উদ্ধার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর