1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

নেত্রকোনায় গণমাধ্যমকর্মীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩২০ বার পঠিত

 

নেত্রকোনা প্রতিনিধিঃ

মাদকসহ ভারতীয় নিষিদ্ধ পণ্য বোঝাই ট্রাকের ভিডিও চিত্র ধারণ করার দায়ে গণমাধ্যমকর্মী ইমরান ফকিরকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের বিরুদ্ধে। তিনি কলমাকান্দা থানায় এসআই পদে কর্মরত আছেন।

 

ভুক্তভোগী ইমরান ফকির রূপসী বাংলা টেলিভিশনের কলমাকান্দা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৯ মে) ভুক্তভোগী গণমাধ্যমকর্মী ওই এসআইয়ের বিরুদ্ধে নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের বরাবরে অভিযোগ জমা দেন। অভিযোগ দাখিলের পরপরই পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ তদন্ত করতে দুর্গাপুর সার্কেলেকে নির্দেশনা প্রদান করেন।

অভিযোগ সূত্রে, ভুক্তভোগী পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে গত ২৮ মে রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত হতে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নিষিদ্ধ পণ্যের একটি চালান রংছাতি-কলমাকান্দা রোডের আজগড়া ব্রিজের কাছে জড়ো করছে এবং এসব পণ্য পুলিশ পাহারায় ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যমে পরিবহন করা হবে।

এ তথ্যের ভিত্তিতে কলমাকান্দা-রংছাতি রোডের কলমাকান্দা সদর ইউনিয়নের আজগরা ব্রিজের কাছে যেয়ে ভুক্তভোগী দেখতে পান সিএনজি এবং মোটরসাইকেলে ভারতীয় মাদকের কার্টুন রাস্তার পাশে জড়ো করছে চোরকারবারিরা। চোরকারবারিরা দেখে ফেলায় ভুক্তভোগী নিজের নিরাপত্তার কারণে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পাপ্পু গেস্ট হাউজের বিপরীত পাশে (কলমাকান্দা পূর্ব বাজার) চা দোকানের পাশে অবস্থান নেন ভুক্তভোগী।

 

এরপর রাত প্রায় ৩টার দিকে মাদক পরিবহনের ট্রাকটি সামনে আসা মাত্রই ভুক্তভোগী ভিডিও ধারণ শুরু করেন। ভিডিও ধারণ অবস্থায় মাদক চোরাচালান নিরাপত্তায় নিয়োজিত কলমাকান্দা থানায় এসআই নজরুলসহ একাধিক সদস্য সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও ভিডিও ধারণ করার কারণে পুলিশদল ভুক্তভোগীকে অপহরণের উদ্দেশ্যে জোর করে টেন-হেচরে সিএনজিতে তুলে অজানা উদ্দেশ্যে নিয়ে যায়।

 

সিএনজিতে তুলে ভুক্তভোগীকে পুলিশ সদস্যরা মারপিট, অস্ত্র দিয়ে হত্যার হুমকি ও হত্যা করে গুমের ভয়-ভীতি প্রদর্শন করেন। এসময় চোরাচালানি ট্রাকটির ভিডিও ধারণকৃত মোবাইল ছিনিয়ে নেন এবং মেমোরি কার্ড ও ধারণ করা ভিডিও মোবাইল থেকে মুছে ফেলেন। ভুক্তভোগীর সাথে থাকা আরেকটি বাটন মোবাইল ভেঙে ফেলেন ও অকাট্য ভাষায় গালিগালাজ করেন পুলিশের দলটি। চোলাচালানের গাড়িটি কলমাকান্দা শহর অতিক্রম করার পর পথচারীরা আসা টের পেয়ে ভুক্তভোগীকে উব্ধাখালি ব্রিজের পাশে ফাঁকা জায়গায় ফেলে পুলিশ চলে যায়। ফেলে যাবার সময় পুলিশ সদস্যরা এ ঘটনা প্রকাশ করলে ভুক্তভোগীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হুমকি দেয়। ভুক্তভোগী এসব তথ্য তার অভিযোগ পত্রে তোলে ধরেছেন। নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ অভিযোগ বিষয়ে এ এস পি দুর্গাপুর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর