1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার!

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

হেলাল শেখঃ নরসিংদীর রায়পুরা হতে কভার্ড ভ্যান ভর্তি ১০০ (একশত) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী।

 

শবিবার (৬ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

 

 

আটককৃতরা হলেন, যশোরের কোতয়ালী থানার ইছালী ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আ.মান্নানের ছেলে সাজেদুর রহমান ওরফে জনি (৪৫), এবং নিলফামারীর জনঢাকা থানার গুলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আসাদ উল্লাহর ছেলে তরিকুল ইসলাম ওরফে রাজন (৩০)। এসময় তাদের কাছ থেকে কভার্ড ভ্যান ভর্তি একশত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

র‍্যাব কমান্ডার আরিফুল ইসলাম জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজদের গ্রেপ্তার, অস্ত্র, মাদক উদ্ধার সহ সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল রায়পুরা উপজেলার মরজাল বাজারস্হ ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে একটি হলুদ রংয়ের কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভ্যানের ভিতরে কৌশলে লুকানো অবস্থায় ৪টি বড় প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১০০ (একশত) কেজি গাঁজা সহ গাড়ীর চালক সহ দুইজনকে আটক করতে সক্ষম হন। তিনি আরও জানান, এছাড়াও তাদের কাছ থেকে নগদ ৯৭০০ টাকা, ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। এবিষয়ে রায়পুরা থানায় একটি মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর