1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

১০ই” ডিসেম্বর সার্বজনীন বিশ্ব মানবাধিকার দিবস” ন্যাশনাল প্রেস সোসাইটির দিবসটি  পালন করার আহ্বান 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

রিপোর্ট : শাহনাজ পারভীন

এ বছর দিবসটির প্রতিপাদ্য সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার- দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা ও পথসভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন থাকেন

 

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী সার্বজনীন মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের ঘোষণাপত্র প্রকাশ করা হয়।

 

এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ,গোত্র, বিশ্বাস,অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে থাকে।

 

ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

 

বাংলাদেশে সাংবিধানিক অধিকার তথা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন। সরকারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ১০ ডিসেম্বরকে সর্বজনীন মানবাধিকার দিবস হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে পালন করে থাকে l

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর