1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়ায় মেইন রাস্তা দখল করে শীতের কাপড় বিক্রি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

 

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় ফুটপাত ও মেইন সড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল করে শীতের কাপড় বিক্রি করছে হকাররা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ সড়কে হকারদের অবৈধ দখল ও গণজটের কারণে তৈরি হচ্ছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী, শ্রমিক ও পথচারীরা।

 

সোমবার (৮ ডিসেম্বর ২০২৫ইং) সরেজমিনে গিয়ে দেখা যায়—জামগড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় পুরো ফুটপাতজুড়ে হকারদের দোকানপাট। পাশাপাশি মেইন সড়কের একাংশেও ট্রলি, টোকাই স্টল, তাঁবু ও অস্থায়ী টিন-তাঁবুর দোকান বসিয়ে রেখেছে শতাধিক হকার। ফলে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

 

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করায় এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি এসব দোকান থেকে প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা আদায় করে যাচ্ছে। এতে দখলদারির মাত্রা দিন দিন বেড়েই চলেছে।

 

পথচারীরা জানান, ফুটপাত দিয়ে হাঁটার মতো কোনো জায়গা নেই। বেশি ভিড়ের কারণে সড়কের মাঝ দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক ও অফিসগামী মানুষেরা প্রতিদিন এই ভোগান্তির শিকার হচ্ছেন।

 

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা বলেন, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করেই ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে হবে। দ্রুত গতিতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল সড়কের নির্মাণ কাজ চলছে, একদিকে অর্ধেক সড়ক বন্ধ, অন্যদিকে হকারদের দখলে ফুটপাত ও মহাসড়ক। থানা পুলিশ জানায়, আশুলিয়া থানায় নতুন ওসি সাহেব আসছেন এখন দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর