1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

গাজীপুরে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি : গাজীপুরের ফুলবাড়িয়া চা বাগানে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর উদ্যোগে আন্তর্জাতিক প্রেসক্লাব ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সহযোগিতায় একবার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের সম্মানার্থে আয়োজিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্তর্জাতিক প্রেসক্লাবের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মীর ইশতিয়াক আলী বলেন, “বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড একটি মানবিক সংগঠন। আন্তর্জাতিক প্রেসক্লাব সবসময়
তাদের পাশে রয়েছে। আমরা একত্রিত হয়ে সমাজের নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং একটি মানবিক বিশ্ব গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন.আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা
প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “আমরা সবসময় সমাজের নিপীড়িত মানুষের পাশে রয়েছি। তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মীর ইশতিয়াক আলীর সহযোগিতায় আমরা চিরকৃতজ্ঞ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, “আমাদের সকলের উচিত দরিদ্র ও সীমাহীন মানুষের পাশে থাকা। মানুষের সেবা একটি ইবাদাত।

 

শীতে যারা কষ্ট পাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন, “বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড একটি আদর্শ মানবিক সংগঠন, যা সবসময় সমাজের নিপীড়িত মানুষের পাশে রয়েছে। যে কারনে বাংলাদেশ সেন্টাল প্রেস ক্লাব সবসময় তাদের সকল কাজে সহযোগীতা অব্যহত রেখেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আজার আলী। তিনি বলেন, “যতই বিপদ আসুক, আমরা সকলে সন্মলিত ভাবে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইউনুচ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা মিনারা বেগম, গাজিপুরের সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মোঃ শাহিনুর রহমান, মোঃ ওমর ফারুক, মোঃ আব্দুল আজিজ প্রধান। শ্রমজীবীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছিলেন মোঃ আরমান, মোঃ ইমরান হোসেন প্রমুখ। দিনব্যাপী আয়োজন করা বনভোজন ও আনন্দ ভ্রমণে শতাধিক শ্রমজীবী মানুষ করেন।অংশ গ্রহণকারীরা নিজেদের রান্না করা খাবার ভাগাভাগি করে খেয়ে আনন্দের মুহূর্ত উপভোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর