1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ব্যবসায়ী মিজানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে  সংবাদ সম্মেলন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ——ফরিদপুরের মধুখালীতে ব্যবসায়ী মিজানের উপর তারার সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

ব্রাহ্মণকান্দা বাজারের ব্যবসায়ী, মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের মৃত এখলাস সরদারের ছেলে মোঃ মিজানুর রহমানের উপর তারা বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

৮ ডিসেম্বর ২০২৫খ্রি.সোমবার ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে মোঃ মিজানুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন । লিখিত বক্তব্যে মোঃ মিজানুর বলেন, সোমবার (৮ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণকান্দা বাজারে নিজের দোকানে যাওয়ার সময় ব্রাক্ষণকান্দা গ্রামের হাবিবুর রহমান তারা ও মোঃ রকিব মোল্যা, এবং রবি মোল্যা সহ কয়েকজন সন্ত্রাসী নিয়ে ব্যাপক মারধর করেন।

 

এ সময় মোঃ মিজানুর রহমানের সোর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। মোঃ মিজানুর রহমান মধুখালী উপজেলা কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করে বর্তমানে বাড়িতে রয়েছেন। মিজানুর সাংবাদিকদের জানান, তারা মেম্বার ও তারার দলবল ব্রাহ্মণকান্দা বাজারে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করে থাকেন,বিভিন্ন দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে টাকা পরিশোধ করেন না।

 

মিজান তার মুদির দোকানের বাকির টাকা চাইতে গেলে,উল্টা মিজানের কাছে তারা বাহিনী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন,এনিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, এবং পরবর্তীতে তারা মেম্বার মিজানের উপর হামলা করেন। এ ঘটনায় মধুখালী থানায় অভিযোগ দায়ের হয়েছে। আরো খোঁজ খবর নিয়ে দেখা যায় এই তারার সন্ত্রাসী বাহিনীর নামে ,চাঁদাবাজি, জমি দখল, জোয়ার আসরসহ, অনেক অভিযোগ রয়েছে। ব্রাহ্মণ কান্দা বাজারে অনেকেই এই বাহিনীর কাছে জিম্মি, এলাকাবাসীর একটাই দাবি এই সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর