1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

গোপদিঘী জিন্নাতুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয় : প্রজন্মের আলোক বর্তিকা।

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

নাসির উদ্দিন হারুন, মিঠামইন

 

মিঠামইন উপজেলা গোপদিঘী জিন্নাতুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়টি ১৯৬৪ সালে আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয়। এটি উপজেলার সবচেয়ে পুরোনো। এটি কেবল একটি বিদ্যালয় নয়, এটি এলাকার মানুষের আশা আকাঙ্খা ও স্বপ্নের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম জ্ঞানের দ্যুতি ছড়িয়ে চলা এক প্রাণের ক্যাম্পাস।
১৯৬৪টি সালে অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর জনাব ইছহাক ভুঁইয়া এই বিদ্যালয়ের মানুষের সুশিক্ষার দ্বার উন্মোচন করেন। গত কয়েক দশকে শিক্ষা বিস্তারের পথ পাড়ি দিয়ে বিদ্যালয়টি আজ এ অঞ্চলে অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পরিণত হয়েছে, যা অত্র এলাকার প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
শিক্ষার্থীরদের ভিড়ে সরগরম থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, সমাবেশে জাতীয় সঙ্গীতে শিক্ষার্থীরা এক ভিন্ন রকম আবেগ জাগিয়ে তুলে।

শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বরং নৈতিক শিক্ষা, সংস্কৃতি চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতায় সক্রিয় অংশগ্রহণ করে। এখানে পাঠ দান করেন নিবেদিত প্রাণ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, তাঁরা মানবিকতা ও জীবন দর্শনের পাঠও দিয়ে থাকেন।
প্রতি বছর মেধা তালিকায় অনেক ছাত্র ছাত্রী উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার শিখরে আরোহন করেন, অগণিত ছাত্র ছাত্রী জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন। আজকের এই কুয়াশা ঢাকা সকালে বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জনাব নাসির উদ্দিন হারুন এ বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান, এবং বিদ্যালয়টির উত্তোরত্তোর সমৃদ্ধি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর