
বলিউডের জনপ্রিয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা মানেই বিতর্ক। এর আগে তার ‘কবীর সিং’ ও ‘অ্যানিমেল’ নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। নতুন সিনেমা ‘স্পিরিট’ নিয়ে কী হবে, তা এখনই বলা মুশকিল। তবে প্রথম ঝলকেই সিনেমাটি ব্যাপক আলোড়ন তুলেছে।
‘দ্য ওয়াল’এর প্রতিবেদন অনুযায়ী, নতুন বছরে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসে হইচই ফেলে দিয়েছে।
নির্মাতা নিজের এক্সে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘নতুন বছরের প্রথম পোস্টারকে স্বাগত জানানো যাক।’
এর পোস্টারে দেখা যাচ্ছে দীর্ঘ চুল–দাড়ি নিয়ে আছেন ভারতের দক্ষিণী সিনেমার নায়ক প্রভাস। তিনি পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। গায়ে শার্ট নেই, পিঠের অংশে ক্ষতচিহ্ন ও ব্যান্ডেজ।