1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়া থানা পুলিশের উপর হামলাকারী গ্রেফতার ১

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩১৮ বার পঠিত

 

ইমরান খাঁন ঢাকা জেলা:
আশুলিয়ায় বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনায় অভিযান চালিয়ে শিহাব হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

 

 

হামলার শিকার পুলিশ সদস্য হলেন, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। তিনি বর্তমানে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেপ্তারকৃত শিহাব হোসেন (২২) আশুলিয়ার গোমাইল এলাকার মঞ্জুর আহমেদের ছেলে। তিনি হত্যা মামলার পলাতক আসামি ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারের শ্যালক বলে জানা যায়।

 

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার আসামি যুবলীগ নেতা সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে গোমাইল বাংলাবাজার বাঁশঝাড় এলাকায় অভিযানে যান । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা এসআই মনিরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।

 

 

 

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর