1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু সাভারের ক্রাউন হসপিটাল এর বিরুদ্ধে

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পঠিত

 

মো: জাহিদুর রহমান রবিন, রিপোর্টার সাভার

 

সাভারে একইদিনে দুটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শোক ও ক্ষোভে ফুঁসছে সাভারবাসী । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল দুপুরে আশুলিয়া কাঠগড়া পালোয়ান পাড়ার সোহেল আমিনএর সাত বছরের শিশু সাহরা আমিনকে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় সাভারের থানা বাসস্ট্যান্ড আনন্দপুর এলাকার ক্রাউন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে এনেস্থেশিয়া দেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইরফান। এরপর অপারেশন করেন একই হাসপাতালের নাক-কান-গলার চিকিৎসক খন্দকার আবুল বাশার।

অপারেশনের এক ঘণ্টা পরেই মারা যায় সাহরা আমিন । পরে তাকে মৃত অবস্থায় এনাম মেডিক্যালে নেওয়া হয় এবং পরবর্তীতে পরিবারকে নানা রকম কথা বলে লাশ বাড়িতে পাঠিয়ে দেন । হাসপাতালের জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, এটা ভুল চিকিৎসা না এক্সিডেন্ট। কিন্তু গঠনা কি এটাই নাকি অন্য কোন রহস্য রয়েছে। তা নিয়ে এখন ও ধোঁয়াসা রয়েছে।

অভিযুক্ত দুই চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন কেটে দেন এবং পরবর্তীতে বন্ধ করে রাখেন।

একইদিন দুপুরে, সাভারের থানা বাসস্ট্যান্ড মডার্ন প্লাজার উপর অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে টনসিল অপারেশনের সময় মারা যায় মানিকগঞ্জের ১৩ বছরের শিশু রাতুল। পুলিশ জানিয়েছে, চিকিৎসার সময় ‘ভুল অপারেশনের কারণে’ তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:তৌহিদ আল হাসান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, সাভার জুড়ে অবৈধ ও অনুমোদনহীন হাসপাতালের ছড়াছড়ি। গার্মেন্টস শ্রমিকসহ ভাসমান জনগোষ্ঠী দালালদের প্রলোভনে এসব তথাকথিত হাসপাতালে ভর্তি হয় এবং প্রতারিত হয়। ভুল চিকিৎসার কারণে বহু মানুষ মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।এসময় তারা প্রশাসনের হস্তক্ষেপে এসব ভুয়া হাসপাতাল দ্রুত বন্ধ করার দাবি জানান।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, দুই হাসপাতালে শিশুদের মৃত্যুর অভিযোগ পেয়েছি। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর